খুলনা সদর হাসপাতাল থেকে দেড় দিন বয়সী শিশুপুত্র ‘রহস্যজনক’ভাবে চুরি হয়েছে।
খুলনা সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার রহস্য উদঘাটনে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গত ১৫ মার্চ রাতে রূপসা উপজেলার নন্দনপুর গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী সানজিদা বেগম খুলনা সদর হাসপাতালে একটি পুত্র ও একটি কন্যা সন্তানের জন্ম দেন।
তিনি জানান, পাশের বেডের জনৈক মহিলা ১৬ মার্চ ওই বাচ্চার মায়ের সঙ্গে সখ্য গড়ে তোলেন। বৃহস্পতিবার সকালে শিশু দুটির মা যখন ঘুমিয়ে ছিলেন, তখন শিশুপুত্রটিকে কে বা কারা চুরি করে নিয়ে যায়। চুরি ঘটনার পর থেকে পাশের বেডের মহিলাটিও নিখোঁজ রয়েছেন।
ওসি শফিকুল ইসলাম জানান, সিভিল সার্জন তাদের এই ঘটনাটি জানিয়েছেন। এ ব্যাপারে শিশুর বাবা মামলার প্রস্ততি নিচ্ছেন।
খুলনা সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. রফিকুল ইসলাম জানান এই ঘটনায় ডা. গোলক বিহারীকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটির গঠন করা হয়েছে।
ওএফ





