ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের পোকাতি গ্রামে মন্দিরে অগ্নিসংযোগ ও প্রতিমা ভাংচুরের ঘটনায় আটক ইউপি চেয়ারম্যান পয়গাম আলীর মুক্তির দাবিতে ইউএনও অফিস অবরুদ্ধ করে রেখেছে এলাকা বাসী।

শনিবার কাক ডাকা ভোর থেকে নারগুন ইউনিয়নের বিভিন্ন গ্রাম মহল্লা থেকে শত-শত নারী পুরুষ উপজেলা চত্বরে এসে জড়ো হয়। বিকাল পর্যন্ত সেখানে তারা চেয়ারম্যানের মুক্তির দাবিতে অবস্থান করছিল। ঐ সময় উপজেলা পরিষদের সা¤প্রদায়িক স¤প্রীতি বিষয়ক এক সভা চলছিল। এ সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জহিরুল ইসলাম।

শুক্রবার দুপুরে ইউপি চেয়ারম্যান পয়গাম আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে ঠাকুরগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন,ঐ ইউপি চেয়ারম্যানকে ১৫১ ধারায় গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

জেড