সোমবার (২৫ মে) দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দোতলা সেমি-পাকা একটি ভবনে কারখানাটি অবস্থিত ছিল। তবে এখনো কারখানাটির নাম নিশ্চিত হওয়া যায়নি। গত রাত আনুমানিক ৩টার পর আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, নিহতের বিষয়টি নিশ্চিত করেছে বাড্ডা থানা পুলিশ। থানার ডিউটি অফিসার জানান, দগ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা ওই কারখানার কর্মচারী ছিলেন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এস