গোপালগঞ্জ ট্রেজারি থেকে ১ লাখ ৭৮ হাজার ৫শ টাকা মূল্যমানের ২ হাজার পিস বিড়ি ব্যান্ডরোল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের অনুমতিক্রমে রোববার দুপুর সাড়ে ১২টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব ব্যান্ডরোল পোড়ানো হয়।

এ সময় জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা (কাস্টমস) মো. সেলিম শেখ, সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা, রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান ৩ অধিশাখা, রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান অনুবিভাগ, অর্থ বিভাগের সিরাদুথ সালেহীন উপস্থিত ছিলেন।

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টআই