রাজধানীর মিরপুরের কল্যাণপুরে ছাদ থেকে পড়ে সাদিয়া (১৮) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৬টায় কল্যাণপুরের ২ নাম্বার লাইনের ১৬ নাম্বার বাসার সাততলার ছাদ থেকে পড়ে গিয়ে আহত হন তিনি। পরে পারিবারিক সদস্যরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক এ ঘটনায় শাহনাজ বেগমসহ চারজনকে আটক করেছে।
তিনি জানান, সাদিয়ার মৃত্যুর ব্যাপারে ওই চারজন নানা অসঙ্গতিমূলক তথ্য দেওয়ায় তাদের আটক রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে বলে জানান তিনি।
এদিকে শাহনাজ বেগম জানান, ১৬ বছর আগে সাদিয়াকে সায়েদাবাদ থেকে তিনি কুড়িয়ে পান। বড় হলে তার ছেলে বাদশার সঙ্গে সাদিয়ার বিয়ে দেন। তবে কী কারণে আর কীভাবে সাদিয়া ছাদ থেকে পড়ে যায়, তা তিনি জানেন না বলে জানান।
[b]ঢাকা,৫মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
জাতীয়
কল্যাণপুরে নারীর রহস্যজনক মৃত্যু
রাজধানীর মিরপুরের কল্যাণপুরে ছাদ থেকে পড়ে সাদিয়া (১৮) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৬টায় কল্যাণপুরের ২ নাম্বার লাইনের ১৬ নাম্বার বাসার সাততলার ছাদ থেকে পড়ে গিয়ে আহত হন তিনি। পরে পারিবারিক সদস্যরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন





