প্রতি বছরের মতো এবারও রমজানে রমজানে ডিবি পুলিশের টিম কয়েকটি স্তরে নিরাপত্তা দিবে। নিরাপত্তা প্রদানের লক্ষে রাজধানীতে কয়েকটি স্তরে অভিযান চালাবে গোয়েন্দা পুলিশ। তাই রমজান উপলক্ষে রাজধানীতে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে একথা বলেন যুগ্ম কমিশনার(ডিবি) মনিরুল ইসলাম।

তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও রমজানে নিরাপত্তায় রাজধানীতে অভিযান চালাবে গোয়েন্দা পুলিশ। রমজানে অজ্ঞান পার্টি, ছিনতাই ও জাল টাকা চক্রের আনাগোনা বেড়ে যায়। তাই জনসাধারনের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি গ্রহন করেছে ডিবি।

মনিরুল ইসলাম বলেন, দশ থেকে পনের রোজা পযর্ন্ত যেহেতু অজ্ঞান পার্টি, ছিনতাই ও জাল টাকা চক্রের তৎপারতা থাকে সে জন্য এই সময়ে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এবং পরের পনেরো দিন আমাদের মূলত জাল টাকা উদ্ধার অভিযান চলবে।

মনিরুল ইসলাম আরো বলেন, রমজানে ডিবি পুলিশের টিম কয়েকটি স্তরে নিরাপত্তা দিবে। রাজধানীতে ডিবি পুলিশের মোবাইল টিম মাঠে থাকবে। বিভিন্ন শপিংমল ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা দেওয়া হবে।

ঈদে নাড়ির টানে সবাই বাড়ি যাবে, রাজধানীতে তাদের ফাঁকা বাসাগুলোতেও নজরদারী রাখা হবে। এছাড়াও আর্থিক কোন লেনদেনের ক্ষেত্রে পুলিশের সহায়তা নিতেও সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, ঈদ উপলক্ষে সেলিব্রেশন করতে এ সময়টাতে মাদকের ব্যবহার বেড়ে যায়। তাই মাদকের বিরুদ্ধেও অভিযান চালাচ্ছে ডিবি।

ইতিমধ্যে ডিবি পুলিশের অভিযান শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ডিবি পুলিশ অভিযান শুরু করেছে। অভিযানে জাল টাকা তৈরীর দুটি চক্র গ্রেফতার হয়েছে বলেও জানান তিনি।

এমআর/এমকে