বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।

প্রেস সচিব বলেন, ২৪ এপ্রিল বেলা ১১টায় বঙ্গভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।

প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন সাহাবুদ্দিন। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন।

বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দ্বিতীয় মেয়াদ শেষ হবে চলতি মাসের ২৩ তারিখ।

এন