অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, এনডিসিকে অস্ট্রেলিয়া বাংলাদেশের হাইকমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। ৫ মাসের জন্য তাকে এ নিয়োগ দেয়া হয়েছে।

সচিবালয় শাখায় ন্যস্ত সিনিয়র সহকারী সচিব বেগম মেরীনা নাজনীন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ নাচোলের উপজেলা নির্বাহী অফিসার বেগম সুফিয়া আক্তার রুমীকে ওএসডি এবং টাঙ্গাইল মির্জাপুরের উপজেলা নির্বাহী অফিসার বেগম আফরোজা আক্তার চৌধুরীকে ওএসডি করা হয়েছে।

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এ এস এম হাসান-আল-আমিনকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হককে এবং মুহাম্মদ মাহবুবুল হককে ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

ঢাকাস্থ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের উপ-পরিচালক মিজ্ ফেরদৌসী বেগম ‘Revitalization of Community Health Care Initiatives in Bangladesh (RCHCIB)’শীর্ষক প্রকল্পের কমিউনিকেশন অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন।

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ