মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার লন্ডন সফররত প্রধানমন্ত্রী টেলিফোনে এ শুভেচ্ছা জানান।
সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে ফল প্রকাশের আগে লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি উত্তীর্ণদের অভিনন্দন জানান।
এবারের পাশের হার ৮২.২০ শতাংশ। যা গতবছর ছিল ৭৭.৭৭ শতাংশ। গতবারের চেয়ে এবার পাশের হার বেড়েছে ৪.৪৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫০০ হাজার ৫৯৪ জন।





