চট্টগ্রামের হালিশহর সবুজবাগ আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর ও ৪টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আগুনে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বিষু দাশ জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে সবুজবাগ আবাসিক এলাকায় হাটখানি পেট্রল পাম্পের পেছনে আগুনে ১১টি বসতঘর ও ৪টি দোকান পুড়ে যায়। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সর্ম্পকে এখনো কিছু জানা যায় নি।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি ইউনিটের দুইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কেএইচ





