সিরাজগঞ্জের বেলকুচি বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকচাপায় গুরুপদ হাওলাদার (৪৩) ও প্রকাশ হাওলাদার (৩৭) নামের ২মাছ ব্যাবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে মাছ বিক্রি করার জন্য বেলকুচি উপজেলার শেরনগর থেকে চালা মাছ বাজারে যাচ্ছিলেন গুরুপদ ও প্রকাশ। পথে চালা বাসস্ট্যান্ড এলাকায় তাদের বহনকারী ভ্যানগাড়িটি নষ্ট হয়ে যায়। চালক ভ্যানগাড়িটি মেরামত করার জন্য মেকারের কাছে নিয়ে যায়। এ সময় গুরুপদ ও প্রকাশ রাস্তার পাশে বসে গল্প করছিলেন।
সকাল পৌনে ৭টার দিকে সিরাজগঞ্জ থেকে এনায়েতপুরগামী মালবাহী একটি ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই দুই মাছ ব্যবসায়ী নিহত হন।পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের লাশ উদ্ধার করে।
বেলকুচি থানার অফিসার ইন চার্জ (ওসি) আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





