ময়মনসিংহে সুবীর (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শহরের মহারাজা রোড এলাকায় শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

কী কারণে সুবীর হত্যাকাণ্ডের শিকার হলেন তা এখনো জানা যায়নি।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শিবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মহারাজা রোড এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সুবীরকে হত্যা করে দুর্বৃত্তরা।

পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এসআই শিবিরুল ইসলাম।

নিহত সুবীর শহরের স্থানীয় এক স্বর্ণকারের দোকানে কাজ করতেন। তার বাড়ি টাঙ্গাইল জেলায়।

এমকে