ঢাকা-রংপুর মহাসড়কে গাইবান্ধার সাদুল্যাপুরে বাস- ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন।
রোববার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে পাঁচ বছরের এক শিশু মারা যায়। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন বাস যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রেজাউল করিম বলেন, রংপুরের দিক থেকে রোমান এন্টারপ্রাইজের একটি বাস ঢাকা যাচ্ছিল। বাসটি সাদুল্যাপুরের ৩২ মাইল এলাকায় একটি ট্রাককে অতিক্রম করার সময় বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। আহতদের রংপুরের পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এএইচ





