কুমিল্লার দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকায় দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন (৩৪) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।

শুক্রবার সকাল ১০টায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুঘর্টনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

ময়নামতি হাইওয়ে পুলিশ  জানান, দেবিদ্বারের চরবাকর এলাকায় কুমিল্লাগামী যাত্রীবাহী জনতা সুপার নামে একটি বাসের সঙ্গে নেত্রকোনাগামী অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন পুরুষ যাত্রীর মৃত্যু হয়। এসময় আহত হন আরো ১৫ জন।

আহতদের উদ্ধার শেষে দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুঘর্টনা কবলিত বাস দু’টি সড়ক থেকে সরানো হয়েছে।

ঢাকা, ১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, একে