এক দশক আগে রংপুরের পীরগঞ্জে আনজিলা বেগম হত্যার ঘটনায় তার ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
বুধবার দুপুর ১টার দিকে জেলার অতিরিক্ত দায়রা জজ আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- মমিনুল ইসলাম, আব্দুল মজীদ, আরিফুল হক, আনোয়ারুল হক ও এমদাদুল হক।
রায়ে বলা হয়, মৃত্যু না হওয়া পর্যন্ত তাদেরকে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
রংপুরের পীরগঞ্জ উপজেলায় পাহাড় পুকুর গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে আনজিলা আক্তারকে ২০০৬ সালের ৯ মার্চ হত্যা করা হয়।
এ ঘটনায় পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু মো. আব্দুল্লাহ মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করলে আদালত আটজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় দেন।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন ও অ্যাডভোকেট বসনীয়া মো. আরিফুল।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌশুলি (পিপি) রেজওয়ানুল হক ফারুক।
ওএফ
শীর্ষ নিউজ, রংপুর: রংপুরের পীরগঞ্জে এক দশক আগের আনজিলা বেগম হত্যার ঘটনায় তার ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।বুধবার দুপুর ১টার দিকে জেলার অতিরিক্ত দায়রা জজ আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।
দ-প্রাপ্তরা হলেন- মমিনুল ইসলাম, আব্দুল মজীদ, আরিফুল হক, আনোয়ারুল হক ও এমদাদুল হক।