ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত, দুর্গত মানুষের পাশে মসজিদ মিশনের ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।

আজ শুক্রবার সকাল থেকে মসজিদ মিশন কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন সিরাজগঞ্জে যমুনায় ভেসে যাওয়া বানভাসীদের মাঝে ও সেক্রেটারী জেনারেল ড. মাওলানা খলিলুর রহমান মাদানী মৌলভী বাজার ও হবিগন্জের হাওড় অঞ্চলে বানভাসীদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

মসজিদ মিশনের স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন।

এ সময় মসজিদ মিশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন বলেন, সমাস্যাগ্রস্থ, অসহায় সর্বশান্তদের খেদমতে কাজ করা ইসলামের মৌলিক শিক্ষা। তাই মসজিদ মিশন সামার্থর আলোকে সব সময়ই বানভাসী মানুষের সহযোগিতায় কাজ করে থাকে। মহানবী (সা.) ঘোষণা করেছেন “যিনি মানব কল্যানে কাজ করেন তিনিই সর্বত্তোম”। হাদীসের এ মর্ম উপলব্ধি করে আমাদেরকে সমাজ সেবা ও মানব কল্যাণে সক্রিয় অংশগ্রহণ করা একান্ত জরুরী।

নেতৃবৃন্দ মসজিদ মিশনের সকল শাখা দায়িত্বশীলদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনারা সামর্থবানদের থেকে ত্রাণ সংগ্রহ স্থানীয়ভাবে দুর্গতদের মাঝে তা বিতরণের ব্যবস্থা করুন।

মসজিদ মিশনের উদ্যোগে বানভাসী দুর্গত মানুষের মাঝে চাউল, ডাউল, চিড়া, গুড়, মুড়ি, লবন, তেল, আটা, বিস্কুট ইত্যাদি বিভিন্ন খাদ্য দ্রব্যের প্যাকেট বিলি করা হয়। পর্যায়ক্রমে বিভিন্ন জেলার দুর্গত বানভাসী মানুষের পাশে সাহায্য করার প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ক্ষমা করুন, সবর করার তৌফিক দিন। আমীন।

কেন্দ্রীয় সমাজ কল্যাণ তহবিলেও আপনার অনুদান পাঠাতে পারেন। হিসাব নম্বর-৮৫/৩ ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা।

এমবি