প্রেমের প্রস্তাবে ও অবৈধ সম্পর্কে রাজি না হওয়ায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক কিশোরীকে চড় মারার ছবি ও ভিডিও প্রকাশ করে এক কিশোর।
এ ঘটনায় সোমবার ১৭ বছরের ওই কিশোরকে রাজধানীর পূর্বাচল সিটির সামনে থেকে গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করেছে খিলখেত থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৫ সেপ্টেম্বর নিজের বান্ধবীকে বন্ধুদের সামনে ডেকে চড় মারে অভিযুক্ত কিশোর। এ সময় তার বন্ধুদের মধ্যে একজন সেই দৃশ্য ভিডিও করে ২ এপ্রিল ফেসবুকের ‘মজা লস’ পেইজে আপলোড করে। ওই পেজটিতে বিভিন্ন বিষয়ে আপত্তিকর ছবিও প্রকাশ করা হয়।
সমন্বিত অভিযান চালিয়ে পুলিশ খিলখেতের একটি স্কুল থেকে সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া থাপ্পরকারী ওই কিশোরকে আটক করে।
আটকের পর অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা করে তাকে আদালতে প্রেরণ করা হয়।
অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিশোরের নাম প্রকাশ করেনি পুলিশ।
এখনও ভিডিওকারীকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
[b]ঢাকা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]