নাটোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জুয়েল রানাকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সদর উপজেলার গোকুলনগর থেকে রোববার রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জুয়েল রানা সদর উপজেলার দত্তপাড়ার আমজাদ হোসেনের ছেলে।
র্যাব-৫ এর বাগমারা ক্যাম্পের কমান্ডার জামাল আল নাসের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গোকুলনগরে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে রিকশা করে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।
জুয়েলের বিরুদ্ধে সদর থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক, ছিনতাইসহ এক ডজনের বেশি মামলা রয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
কেএইচ





