রাজধানীর পুরান ঢাকার ফরাসগঞ্জে একটি প্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

সোমবার বিকাল ৫টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ আলী সন্ধ্যা ৭টার দিকে জানান, আগুন এখনো পুরোপুরি নেভেনি।

তিনি আরো জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

এমকে