নাশকতার মামলায় জামিন নামঞ্জুর করে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও শহর বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ হাজির হলে বিচারক সাজ্জাদ হোসেন কুতুব উদ্দিনসহ বিএনপি কর্মী আসলাম ও জ্যাকির জামিন নামঞ্জুর করেন। পরে তাদেরকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকায় সরকারবিরোধী আন্দোলনের সময় গাড়ি ভাঙচুর মামলার আসামি তারা।
কেএইচ





