কুমিল্লার দেবিদ্বারে পৃথক দুটি অভিযানে র্শীষ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ ।
সূত্র জানায়, সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ সোহেল আহামেদ ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাগুর সিএনজি ষ্ট্যান্ড থেকে মজিবুর রহমান (৪৪) কে আটক করে।
পরে তার সাথে থাকা বাজারের ব্যাগ থেকে বিশেষ কসটেপ দ্বারা মুড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করে। মজিবুর রহমান তিতাস উপজেলার বাতাকান্দি গ্রামের মৃত মনোয়ার হোসেন ওরফে মনু মিয়ার ছেলে ।

অন্যদিকে উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দুপুর পৌনে ১২ টায় উপজেলার মরিচাকান্দা জিয়া স্মৃতি আর্দশ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আব্দুল কাদের (৪৫) নামে অপর এক মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তার কোমর থেকে একশ ১০ পিস ইয়াবা উদ্ধার করে। আবদুল কাদের উপজেলার মরিচাকান্দা (পশ্চিম পাড়া) গ্রামের মৃত চেরাগ আলীর পুত্র। উক্ত ঘটনায় সংক্রান্তে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা করে আসামীদ্বয়কে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয় ।
এসএ





