বহুল প্রত্যাশিত ঢাকা সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণের নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

একই সাথে ডিসিসি উত্তর ও দক্ষিণের সীমানার গেজেটের কপিও চিঠির সাথে পাঠানো হয়েছে। এতে এ নির্বাচন অনুষ্ঠানের আর কোন বাধা রইল না।

সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলাম জানান, স্থানীয় সরকার বিভাগ ডিসিস উত্তর ও দক্ষিণের নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুরোধ জানিয়ে বিকেলে নির্বাচন কমিশনকে চিঠি প্রদান করে।
জেআই