বগুড়া জেলা দক্ষিণ শাখা শিবিরের সাবেক সেক্রেটারি আবদুল্লাহ আল মোস্তাফিজ নাসিমকে (৩২) আটক করেছে পুলিশ। নাশকতার অভিযোগে সোমবার ভোরে তাকে আটক করে পুলিশ। দুপুরে নাসিমকে আদালতে পাঠানো হয়।
শেরপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ব্রজেশ্বর বর্মণ বিষয়টি নিশ্চিত করে জানান, নাসিম উপজেলার গাড়ীদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাপুনিয়া গ্রামের মাসউদুর রহমানের ছেলে।
দলীয় সূত্র জানায়, আটক সাবেক শিবির নেতা বগুড়া জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ছোনকা রহিমা-নওশের আলী ডিগ্রি কলেজের ভূগোল বিষয়ে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
কেএইচ





