রবিবার সকালে যশোরে বারান্দীপাড়ার ভৈরব নদী থেকে এক অজ্ঞাতপরিচয় (২২) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বেলতলা এলাকার রিকশাচালক লিটন হোসেন জানান, ওই যুবক ইজিবাইক চালক। তাকে শহরের বেশ কয়েকটি স্থানে ইজিবাইক চালাতে দেখেছেন তিনি। ঢাকা রোড ব্রিজের কাছে সুজনের গ্যারেজ থেকে রিকশা নেওয়ার সময় ওই লাশ দেখে চিনতে পারেন। কিন্তু তার নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, সকাল ৮টার দিকে স্থানীয়রা খবর দিলে ভৈরব নদীর ঢাকা রোড ব্রিজের পশ্চিমপাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার বুকে ও পেটে অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে একটি জ্যাকেট ও ঘিয়ে রংয়ের প্যান্ট ছিল।

লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতার মর্গে পাঠানো হয়েছে।

এমই