রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। র‌্যাবের দাবি, গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোর থেকে বসিলার ওই বাড়িটিতে অভিযান চালাচ্ছে।

আজ (০৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে র‍্যাব সদরদফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‍্যাবের কাছে গোপন সংবাদ রয়েছে জঙ্গি আস্তানার বিষয়ে। তাই ভোর থেকে বসিলার জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ওই বাড়িতে র‍্যাবের অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

এমবি