রাজধানীর পল্টনে বিশ্বজীৎ শীল ডেভিড (৪০) এক ভারতীয় সাংবাদিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।হোটেল গার্ডেন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন তাকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে তার মৃত্যু হতে পারে।

তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাকে মৃত বের করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জেইউ/এসএইচ