যশোরে পুলিশের সঙ্গে অপহরণকারীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৪ সদস্য এবং ৩ অপহরণকারী আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থল থেকে অপহৃত এক ব্যক্তি এবং অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





