সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াত ও শিবিরের ৪২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাব উদ্দিন জানান, গত বছরে দেশব্যাপী সরকার বিরোধী আন্দোলনের সময় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনায় মামলা দায়ের হয়। এই মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে সোমবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় বিএনপি-জামায়াত ও শিবিরের ৪২ নেতা-কর্মীকে আটক করা হয়।
আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।
জেএ





