রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ বাজারের নজরুল ইসলাম (২৬) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার প্রতিদিনের ন্যায় নজরুল দোকান বন্ধ করে মিষ্টারের চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিল। গভীর রাতে মীরবাগ রেলগেট হয়ে সাধু গ্রামে বাড়ী যাওয়ার পথে ব্রীজের কাছে পৌছিলে ওঁৎ পেতে থাকা কয়েক জন মুখোশধারী তাকে লক্ষ্য করে এলোপাতারি হামলা চালায়।
আহত অবস্থায় সে বাঁচার জন্য চিৎকার দিতে দিতে কাছেই তার এক বোনের বাড়ি গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তার বোনের চিৎকারে লোকজন এসে নজরুলকে আশংকা জনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রোববার সকালে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নজরুল ইসলাম সাধু গ্রামের আবুল কালামের পুত্র বলে জানা গেছে। তার বাড়িতে এখন শোকের মাতম চলছে। এ ঘটনায় দুপুর ১২ টা ৪৫ মিনিটে নিহতের বাবা আবুল কালাম বাদী হয়ে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে কাউনিয়া থানায় একাটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে জড়িতদের গ্রেফতারের দাবীতে মীরবাগ বাজার ব্যবসায়ী সমিতি দুপুর ১২টা পর্যন্ত আধা-বেলা হরতাল ও বিক্ষোভ পালন করেছে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মামুন ঘটনা স্থল পরিদর্শন করেছেন। পরে এস আই বেলাল হোসেনকে মামলার তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হয়।
এমকে





