রংপুর জেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ১৯ জামায়াত কর্মীসহ ৬৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশ কন্ট্রোলরুম অপারেটর এম এ মাজেদ জানান, গ্রেফতার জামায়াতের ১৯ কর্মীর মধ্যে কোতোয়ালি থানা পুলিশ পাঁচ কর্মী, পীরগাছা থানা পুলিশ আটকর্মী ও মিঠাপুকুর থানা পুলিশ ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে।

একই সময়ে জেলা পুলিশের অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে মাদক বিক্রি, মাদক সেবন, জুয়া, ছিনতাই, চুরি, রাহাজানি, ডাকাতি, খুন ও হত্যা মামলায় ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এআর