নাটোরের সিংড়ার শেরকোলে ট্রাক চাপায় মাসুদ রানা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বগুড়া জেলার শিবগঞ্জের রফিকুল ইসলামের ছেলে। আজ সকালে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের ঝলমলিয়া অঞ্চলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হোসেন জানান, মাসুদ রানা একটি ট্রাকযোগে বগুড়া থেকে নাটোরের দিকে যাচ্ছিল। পথে শেরকোল এলাকায় তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে নামেন। পরে ওই ট্রাকে ওঠার সময় পা পিছলে পড়ে গিয়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
তার লাশ উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। পরিবারের লোকজন পৌঁছলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে জানান পুলিশের ওই কর্মকর্তা।
এমআর





