ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা মো. তাজুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা মোয়াবিয়া হোসাইনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাদের সাময়িক বরখাস্তের আদেশ কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসারের অফিসে এসে পৌঁছায়। চেয়ারম্যান তাজুল ইসলাম দীর্ঘদিন পলাতক রয়েছেন এবং ভাইস চেয়ারম্যান মোয়াবিয়া হোসাইন কারাগারে রয়েছেন।

কোটচাঁদপুর থানার ওসি আহমেদ কবির চৌধুরি জানান, তিনটি নাশকতার মামলায় তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করা হয়েছে। আদালত চার্জশিট গ্রহণ করেছে।

ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার বলেন, আদালতে চার্জশিট প্রদান ও গ্রহণের পর বিধি মোতাবেক তাদের দুজনকে পদ থেকে বরখাস্তের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি লেখা হয়। ১৯ মে তাদের সাময়িক বরখাস্তের আদেশ জারি হয়।

এআই