চট্টগ্রামে অবৈধ ঔষধ কোম্পানীর ফ্যাক্টরী সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফ্যাক্টরীর মালিককে ২ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের জেল দেয়া হয়েছে বলে জানা যায়।

আজ বুধবার দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা ও সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত।

অপরদিকে, বকশিবাজারে আতশবাজি ও বোমা বানানোর কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব-৭ এর ভ্রাম্যমাণ আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর মেজর জাহাঙ্গীর আলম।

জেইউ/এসএইচ