খাগড়াছড়িতে পুলিশবাহী বাস খাদে পড়ে আবু বক্কর সিদ্দিক (৩৩) নামে এক কনস্টেবল নিহত ও আরও অন্তত ১৯ জন আহত হয়েছেন।

খাগড়াছড়ি পর্যটন কেন্দ্রের ময়লা ডিপো এলাকায় শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পুলিশবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৪০ ফুট নিচে খাদে পড়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হচ্ছেন— মনিরুল, জিলানী, সাব্বির, আরাফাত, সাদ্দাম, রানা, মুনির, হারুন, রবিউল, জাকির, তাজুল ইসলাম, শৈলেন, মোজাম্মেল, জসিম, শাহ আলম, হাসান, সজিব, জাহিদুল ও হারুন রশিদ।

খাগড়াছড়ি পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান জানান, কুমিল্লায় জরুরী দায়িত্ব পালন শেষে খাগড়াছড়ি ফেরার পথে এ পুলিশ সদস্যরা দুর্ঘটনার শিকার হয়।

এএইচ