সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান শুরু করেছে র্যাব-পুলিশ। শুক্রবার সকাল থেকে শিববাড়ি এলাকার ‘উস্তার আলী ভবন’ নামে পরিচিত চারতলা ওই বাড়িটি ঘিরে অভিযান শুরু করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা জানান, জঙ্গিরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সকাল ৬টা থেকে ‘উস্তার আলী ভবন’ নামে পরিচিত চারতলা ওই বাড়িটি ঘিরে রাখা হয়।
পরে র্যাব-পুলিশের সহায়তা ওই ভবনে অভিযান শুরু করা হয়েছে। ভবনের বাসিন্দাদের বের করে আনার চেষ্টা করা হচ্ছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ওই বাড়ি থেকে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছুড়ে মেরেছে বলে খবর পাওয়া গেছে।
এমএনজে





