রাজধানীর পল্লবীর ঝুটপট্টি এলাকা থেকে ৩০ পিছ ইয়াবাসহমো. পাপ্পু (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি সেকশন ১০/এ, রোড ৫’র মৃত মো. রহমানের ছেলে।

শনিবার দিনগত রাত সাড়ে ১০টায় ঝুটপট্টি এলাকার একটি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

পল্লবী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১০টার দিকে ৩০ পিছ ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে।

১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাপ্পুকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৪২।

এছাড়া তার নামে বেশ কয়েকটি মামলাসহ গ্রেফতারি পরোয়ানা জারি আছে বলেও জানান এসআই।

এসএইচ