আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় নিয়ে অরাজকতার আশঙ্কায় বিশেষ অভিযানে জামায়াত-বিএনপির ২২ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্প্রতিবার ভোর রাতে বেনাপোল ও শার্শায় পৃথক দু’টি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি অপুর্ব হাসান বলেন, আটক জামায়াত বিএনপির নেতাকর্মীরা আগামী ৮ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়কে ঘিরে নাশকতা করার পরিকল্পনা করছে এমন অভিযোগে তাদেরকে আটক করা হয়।

বেনাপোলে ৭ জন ও শার্শায় ১৫ জনকে আটক করা হয়। আটককৃতদের সকলকেই নাশকতা মামলা দিয়ে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

নাসির/সোহগ