ময়মনসিংহ শহরের কলেজ রোড রেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
নিহতের নাম মর্জিনা বেগম (৫৫)। সে কলেজ রোড এলাকার মৃত আকবর আলীর স্ত্রী।
রোববার সকালে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের পুত্রবধূ তাছলিমা জানান, প্রতিদিনের মতো তার শাশুড়ী সকাল বেলা হাটতে বের হয়েছিল। অনেক সময় ধরে বাসায় না ফেরায় তারা খুঁজতে বের হন।
লোকমূখে জানতে পারেন কলেজ রোডে ট্রেনে কাটা পড়ে এক নারী মারা গেছে। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে লাশ সনাক্ত করেন।
রেলওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী কমিউটার ট্রেনে কাঁটা পড়ে এই মহিলার মৃত্যু হতে পারে।
এমকে





