ক্ষমতায় থেকে যারা বিরোধীদলের কর্মসূচিতে হামলা চালায় তাদের মাধ্যমে মানুষের কোনো কল্যাণ হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ২১ আগস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে খালেদা জিয়া ও তার ছেলেরা জড়িত। এ ধরণের হামলা পৃথিবীতে নজিরবিহীন। আওয়ামী লীগের নেতাকর্মীরাই নয়, বিদেশিরাও বিএনপি-জামায়াতের হাত থেকে রক্ষা পায়নি।
তিনি বলেন, ক্ষমতায় থেকে যারা বিরোধীদলের কর্মসূচিতে হামলা চালায় তাদের মাধ্যমে জনগণের কোনো কল্যাণ হতে পারে না।
প্রধানমন্ত্রী বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলায় আহতদেরকে পুলিশ কোনো সহযোগিতা করেনি। বরং উল্টো লাঠিপেটা ও টিয়ারশেল মেরেছে পুলিশ। আর সেদিন হাসপাতালে বিএনপি পন্থী কোনো ডাক্তার ছিল না।
তিনি বলেন, হামলার প্রকৃত আলামত নষ্ট করেছিল বিএনপি-জামায়াত সরকার। প্রকৃত খুনিদের আড়াল করতে তারা জজ মিয়া নাটক সাজিয়েছিল।





