রংপুরে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে বিএনপি, জামাত-শিবিরের ১৬ নেতা-কর্মীসহ মোট ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বিএনপি, জামাত-শিবিরের ১৬ জন নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার বিএনপি, জামাত-শিবির কর্মীদের বিরুদ্ধে নাশকতা, অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুরের অভিযোগ রয়েছে। এদিকে, বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে জেলা পুলিশের অভিযানে আরো ৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক বিক্রি, মাদক সেবন, চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা মামলাসহ সিআর ও জিআর মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এসএইচ