প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বিজয়ী অন্যান্য নেতৃবৃন্দের পরিচয় পর্ব শুরু হয়েছে।

শনিবার  বিকেলে গণভবনে এই পরিচয় পর্ব শুরু হয়।

এর আগে বিকেল তিনটার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান ডাকসুর নবনির্বাচিত নেতারা। এসময় ডাকসু ভিপি নুরুল হক নুর ও ছাত্রলীগকে পৃথক গাড়িতে গণভবনে যেতে দেখা যায়।

এই মুহূর্তে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ডাকসু নেতাদের পরিচয় পর্ব চলছে।

এসএম