ঢাকার সাভারের হেমায়েতপুরে সড়ক দুর্ঘটনায় রিয়া মনি (৮) নামে এক মাদরাসা ছাত্রী নিহত হয়েছে।

সোমবার সকালে সাভারের হেমায়েতপুর-সিংগাইর সড়কের মুসলিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রী মুসলিমপাড়া এলাকার রমজান আলীর মেয়ে।

প্রত্যক্ষদর্শীও পুলিশ সূত্রে জানা গেছে,সোমবার সকালে মাদরাসার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে মুসলিমপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার চেষ্টা করে রিয়া মনি। সময় একটি দ্রুতগতির সিএনজি চালিত অটোরিকশা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় ঘাতক সিএনজিচালিত অটোরিকশাটিকে আটক করতে পারলেও এর চালক পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনায় সাভার মডেল মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর