ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক কোয়ার্টার থেকে তানজিলা জাহান মিথিলা (২৭) নামে এক চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মিথিলা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মিজানুর রহমান মিজানের স্ত্রী।
রোববার রাত সাড়ে ৯টায় শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক ঝুলন্ত অবস্থায় বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
তিনি জানান, মিথিলা গলায় লাইলনের দড়ি দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে ছিলো। তার পা দুটো বাঁকানো ছিলো। যার কারণে বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। মিথিলা বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাশ করে উচ্চতর শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তাদের বাসা মেডিকেলের ডাক্তার কোয়ার্টারের নিচতলায়।
ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। শাহাবাগ থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মিজানকে থানায় নিয়ে যাওয়া হয়েছে, বলেও জানান ওসি।
এমএইচ





