লঞ্চে হামলা চালিয়ে স্টাফদের আহত করার প্রতিবাদে জেলার তিনটি নৌ-রুটে মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন ও নৌ-যান শ্রমিক ফেডারেশনের ডাকে হিজলা, মেহেন্দিগঞ্জ ও মজুচৌধুরীরহাট রুটে ধর্মঘট চলছে।

সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক একিন আলী মাস্টার জানান, বরিশাল-মজুচৌধুরীরহাট নৌরুটের লঞ্চ এমভি উপবনে ২ জানুয়ারি রাতে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা লঞ্চের কেরানি নাসিমুল হাসান চৌধুরীকে মারধর করে ১৭ হাজার টাকা ও একটি মোবাইল সেট নিয়ে যায়। এদের মধ্যে রায়হান নামে একজনকে চিহ্নিত করে মেহেন্দিগঞ্জ থানায় শনিবার একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু থানা পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করেনি। এ ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদরে শাস্তির দাবিতে মঙ্গলবার থেকে বরিশালের হিজলা, মেহেন্দিগঞ্জ ও মজুচৌধুরীরহাট রুটে ধর্মঘট চলছে।

এএইচ