ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে বাসায় ফেরার পথে উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। হিরন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ দেলোয়ার আহম্মদ জানান, হিরন পূর্বধলা থানার একটি অগ্নিকাণ্ডের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
এমএনজে





