মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকে লাঞ্ছিত করার অভিযোগ এনে আজ শনিবার ভোর ৬টা থেকে রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শ্রমিক নেতারা এ ধর্মঘটের ডাক দেন।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল মহানগরীর সিরোইল বাস টার্মিনাল জুয়ার বোর্ড থেকে টিকাপাড়া এলাকার নাসিরুল্লাহ ও খুলিপাড়া এলাকার খোরশেদকে আটক করে।
এ সময় তারা অবিলম্বে জুয়াড়িদের ছেড়ে দেওয়া না হলে বাস চলাচল বন্ধ করারও হুমকি দেন। তবে জুয়াড়িদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পক্ষে শক্ত অবস্থানে থাকে মহানগর গোয়েন্দা পুলিশ।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্মসম্পাদক মো. গাজী জানান, ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরীকে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার সুশান্ত কুমার রায় লাঞ্ছিত করেছেন।
প্রতিবাদে মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা রাজশাহী জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেন। ধর্মঘটের সমর্থনে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী বাসস্ট্যান্ডে বিক্ষোভ করেন শ্রমিকরা।
এদিকে, সকাল থেকে আকস্মিক পরিবহন ধর্মঘটে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বর্তমানে রাজধানী ঢাকাসহ গোটা উত্তরাঞ্চলের সঙ্গে রাজশাহীর যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।
এমবি





