রাজশাহীর তানোরে যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।

আজ মঙ্গলবার দুপুরের দিকে তানোর উপজেলার চিনাশো বুড়াবুড়িতলায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে।

তবে, তাৎক্ষণিক ভাবে নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তানোর থানার ওসি রাকিবুল হাসান জানান, সাকিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস আমনুরা থেকে রাজশাহীতে আসছিলো।

এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি তালগাছে ধাক্কা লেগে এটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।