সিরাজগঞ্জের শাহজাদপুরে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তালগাছি বাজারের ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- উল্লাপাড়ার উপজেলার বাবলা পাড়ায় এলাকার সরবেশ আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও একই উপজেলার সাহেব আলী ছেলে শফিকুল ইসলাম (২০)। তারা সম্পর্কে শ্যালক-ভগ্নিপতি বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয় হাতিকুমড়ুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল কাদের জানান, সকালে পাবনা এক্সপ্রেসের (ঢাকা মেট্রো-গ-১৪-৭৯০৪) গাড়িটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। অন্যদিকে মোটরসাইকেলটি পাবনার দিকে যাচ্ছিল। এসময় শাহজাদপুর তালগাছি বাজারের ব্রিজের কাছে বাস ও মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটিতে আগুণ ধরে যায়। বাসেরও কিছু অংশে আগুন লাগলে পথচারীরা আগুন নিভিয়ে ফেলে।

এ ঘটনায় আহত কয়েকজনকে স্থানীয় চিকিৎসা কেন্দ্র প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

জারিফ