অব্যাহত বৃষ্টিপাত ও সীমান্তের ওপাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।

সুরমা নদীর পানি বাড়ায় হাওড়াঞ্চলেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। থেমে থেমে বৃষ্টিপাতের জন্য জনদুর্ভোগ বেড়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত  প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানান, পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের জন্য সুরমা নদীতে পানি প্রবাহ বাড়ছে। বুধবার বেলা ৩টায় সুরমা নদীর পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেআই