নওগাঁয় বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়, ইউএসএইড ও ওয়াইল্ড টিম বাংলাদেশের জাতীয় সম্পদ আমাদের জাতীয় প্রাণী বাঘ সংরক্ষণ কল্পে একটি জনসচেতনতামুলক কার্যক্রম হাতে নিয়েছে।
আজ বুধবার সকালে এ উপলক্ষ্যে একটি বাঘ আকৃতির বাস (টাইগার ক্যারাভ্যান) ও জনসচেতনতা তৈরীর সদস্যদের একটি যাত্রীবাহি বাস সারাদেশের ন্যায় নওগাঁ সরকারী কেডি স্কুল, গালর্স স্কুল সহ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও জনসাধারণের মাঝে সচেতনতা তৈরীর লক্ষ্যে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনানে প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ মাজেদা ইয়াসমীন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক নওগাঁ জোনের এ কে এম রুহুল আমিন, ফরেষ্ট অফিসার আতাউর রহমান, উপজেলা বন কর্মকর্তা বজলুর রশিদ, কেজি স্কুলের প্রধান শিক্ষক, নওগাঁ জেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল প্রমুখ।
হেড অফ টাইগার ক্যারাভ্যান এর মীর মাবুদ আলী জিতুর সার্বিক ব্যবস্থাপনা নাটক বাঘ এসেছে মনস্থ্য করা হয়। ১১ ই ফেব্রুয়ারী’ ২০১৬ ইং তারিখে বন ও পরিবেশ মন্ত্রণালয় এ জনসচেতনতামুলক কার্যক্রমের উদ্বোধন করেন।
এর ধারাবাহিকতায় নওগাঁয় ‘টাইগার ক্যারাভ্যান’ একটি বাঘ আকৃতির বাস যার ভিতরে সুন্দরবনের গাছ, বাঘ, হরিণ, বানর, পাখি ইত্যাদির মাধ্যমে সুন্দরবনের একটি প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে।
এই ক্যারাভ্যানটি সারাদেশে ঘুরে ঘুরে মানুষের মধ্যে বাঘ বাঁচানোর বার্তা পৌঁছে দিচ্ছে। ক্যারাভ্যান প্রদর্শনীর সাথে একটি পথনাটিকাও প্রদর্শনী হচ্ছে যার মাধ্যমেও বাঘ বাঁচানোর জন্য জনসচেতনতা বাড়ানোর বার্তা প্রচার করা হচ্ছে।
সমাজে গণ্যমান্য ব্যক্তিরাও বিভিন্ন ভাবে কমে যাচ্ছে। পৃথিবীতে এখন মাত্র ৩২০০ টি বাঘ রয়েছে যার মধ্যে সুন্দরবনে বাঘের সংখ্যা মাত্র ১০৬ টি।
এমই





